নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এই ম্যাচে জয় পেলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌছে যাবে স্বাগতিক বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর স্কোয়াডে পাঁচ পরিবর্তন এনেছিল বাংলাদেশ। বোঝাই যাচ্ছিল এ ম্যাচে একাদশে আসবে একাধিক পরিবর্তন। আজকের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি পরিবর্তন আনা হয়েছে। আগের দুই ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন ও তাইজুল ইসলাম। তাদের পরিবর্তে এসেছেন আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।
অন্যদিকে দুই পরিবর্তন জিম্বাবুয়ে দলেও। টেন্ডাই চাতারা ও ক্রেইগ আরভিন এর জায়গায় দলে এসেছেন ক্রিস এমপোফু ও রিচার্ড মুতুম্বাবি।
বাংলাদেশ দল: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা মুটুমবডজি, টনি মুনিয়োঙ্গা, কাইল জারভিস, টিমাইসেন মারুমা, রায়ান বার্ল, এমপোফু ও রিচার্ড মুতুম্বাবি।
