জিতলেই ফাইনালে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

ইতিমধ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এই ম্যাচে জয় পেলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌছে যাবে স্বাগতিক বাংলাদেশ। ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এ সিরিজের ফাইনাল হবে আগামী ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার)।

চলতি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে হারের পর নিজেদের পরের ম্যাচে সিরিজের অন্যদল আফগানিস্তানের বিপক্ষেও হারের তীক্ত স্বাদ নেয় জিম্বাবুয়ে। তাই আজ জিম্বাবুয়েকে হারাতে পারলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে চলে যাবে ফাইনালে।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরেছিল আফগানিস্তানের বিপক্ষে। জিম্বাবুয়ে হারলে তাদের ফাইনালের স্বপ্ন ভেঙে যাবে। তবে আজ তারা জিতলে টুর্নামেন্ট জমে উঠবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »