সাগরিকায় টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে বিপ্লবের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশ দলে এসেছে ৩টি পরিবর্তন। অভিষেক হচ্ছে আমিনুল বিপ্লবের। ফিরেছেন শফিউল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত

এখন পর্যন্ত বাংলাদেশ ও জিম্বাবুয়ে উভয় দলই খেলেছে ২টি করে ম্যাচ। ২ ম্যাচে ১টি জয় নিয়ে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের ২য় স্থানে। আর ২ ম্যাচের ২ টিতেই পরাজয় বরণ করা জিম্বাবুয়ে আছে পয়েন্ট টেবিলে সবার নিচে। অন্যদিকে, ২ ম্যাচের ২ টিতেই জয় পাওয়া আফগানিস্তান আছে শীর্ষে।

২ দলের জন্যই আজকের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। ফাইনাল নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আর আজ হারলেই তিনজাতি এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে জিম্বাবুয়ে। কাজেই, এই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া দু’দল।

দুই দলের একাদশ

বাংলাদেশ : লিটন দাস, মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান (অধি), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আমিনুল বিপ্লব, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে : ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, শেন উইলিয়ামস, টিনোটেন্ডা মুতম্বদজি, রায়ান বার্ল, নেভিলে মাদজিবা, রেগিস চাকাবা, কাইল জার্ভিস, এনদুভু , ক্রিস্টোপার এমফুফু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »