নারী আইপিএলে দল জুটলো না কোন বাংলাদেশীর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারী আইপিএলের চতুর্থ আসর সামনে রেখে দিল্লিতে অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম। আগামী ৯ জানুয়ারি পর্দা উঠবে নতুন মৌসুমের লড়াই, ফাইনাল ৫ ফেব্রুয়ারি। এবারের নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার—মারুফা আক্তার, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার—নিবন্ধন করলেও শেষ পর্যন্ত কারও ভাগ্যে জুটল না দল।

নিলাম টেবিলে মারুফা ও রাবেয়ার নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। স্বর্ণার নাম উঠেনি একবারও। ফলে আরেক বছর অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটারদের।

অন্যদিকে নিলামের আলো কেড়ে নেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। তাকে দলে ধরে রাখতে রাইট টু ম্যাচ নীতির সুবিধা ব্যবহার করে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে ইউপি ওয়ারিয়র্স—যা ছিল নিলামের সর্বোচ্চ মূল্য। ঠিক তার পরেই আছেন নিউজিল্যান্ড তারকা অ্যামেলিয়া কার। তাকে দলে ফেরাতে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যয় করেছে ৩ কোটি রুপি।

এ ছাড়া বিদেশি তারকার মধ্যে সোফি ডিভাইন ২ কোটি, ম্যাগ ল্যানিং ১ কোটি ৯০ লাখ এবং শ্রী চারানি বিক্রি হয়েছেন ১ কোটি ৩০ লাখ রুপিতে।

বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ না থাকা নিয়ে ভক্তদের মধ্যে হতাশা থাকলেও সামনে আরও সুযোগ আসবে—এমনটাই আশা দেশের নারী ক্রিকেট অঙ্গনে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »