ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অক্টোবরের আন্তর্জাতিক বিরতি শেষে প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে এসেছে সুখবর বাংলাদেশের জন্য। এক ধাপ এগিয়ে এখন ১৮৩ নম্বরে অবস্থান করছে হামজা ও সোমিতরা।

শুক্রবার (১৭ অক্টোবর) ফিফা এই হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করে। যদিও রেটিং পয়েন্টে বাংলাদেশ হারিয়েছে ৫.১৮ পয়েন্ট, তারপরও অবস্থানে উন্নতি হয়েছে এক ধাপ।

সম্প্রতি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ৪-৩ গোলে হেরে গেলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচগুলোই র‍্যাঙ্কিংয়ে তাদের সামান্য অগ্রগতি এনে দিয়েছে।

অন্যদিকে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে স্পেন। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে টানা দুই জয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা, আর ফ্রান্স নেমে গেছে তিন নম্বরে।

জাপানের কাছে হেরে এক ধাপ নিচে নেমেছে ব্রাজিল, তারা এখন সপ্তম স্থানে। ইংল্যান্ড ধরে রেখেছে তাদের চার নম্বর অবস্থান, আর পর্তুগাল আছে পাঁচে।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স না থাকলেও ধীরে ধীরে উন্নতির পথে বাংলাদেশ ফুটবল দল। নতুন এই র‍্যাঙ্কিং হয়তো ক্ষুদ্র পদক্ষেপ, কিন্তু সেটাই দলের আত্মবিশ্বাস বাড়াতে যথেষ্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »