৬ বলে ৬ ছক্কা! ওভার থেকে এলো ৪০ রান!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কেরালা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুললেন ক্যালিকাট গ্লোবস্টার্সের ব্যাটার সালমান নিঝার। মাত্র ২৬ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংসে হাঁকালেন ১২টি ছক্কা। তবে সবচেয়ে বড় বিস্ময় ছিল শেষ ওভারে।

তিরুবনন্তপুরামের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওভার করতে আসেন অভিজিৎ প্রবীণ। এর আগে তিনি একটিও ওভার করেননি। কিন্তু সেই ওভারেই ঘটল চমক—৬ বলে ৬ ছক্কা! সাথে ওয়াইড ও নো বল মিলিয়ে ওভার থেকে এলো রেকর্ড ৪০ রান!

তাঁর এমন তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ক্যালিকাটের সংগ্রহ দাঁড়ায় ১৮৬। জবাবে ত্রিবান্দ্রাম থেমে যায় ১৭৩ রানে, ফলে ১৩ রানের জয় তুলে নেয় ক্যালিকাট গ্লোবস্টার্স।

সালমান নিঝারের এই ইনিংস ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। গতবার চেন্নাই সুপার কিংস তাকে ট্রায়ালে ডাকলেও নিলামে সুযোগ দেননি। এবার হয়তো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কিংবা কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলো আগ্রহী হতে পারে।

নিজের স্বপ্নের কথা জানিয়ে সালমান বলেন—
“আমার লক্ষ্য সবসময় দলকে জেতানো। আইপিএলে খেলার সুযোগ যদি ভাগ্যে থাকে, তবে একদিন সেটি আসবেই। আপাতত নিজের পারফরম্যান্স ধরে রাখাই আমার ফোকাস।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »