বিপিএল ফিক্সিং তদন্তের প্রাথমিক প্রতিবেদন বিসিবিতে জমা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিপিএলের সর্বশেষ আসরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি তার প্রাথমিক প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জমা দিয়েছে। আজ বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়।

গত বছর ডিসেম্বর–জানুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক তদন্তে গঠিত কমিটি প্রতিবেদনে বেশ কিছু জরুরি সংস্কারের প্রস্তাব দিয়েছেন। এতে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা এবং কাঠামোগত নিরাপত্তা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

বিসিবি জানিয়েছে, আইসিসির নির্দেশনা মেনে প্রতিবেদনটি গোপনীয়ভাবে খতিয়ে দেখা হবে। যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে বোর্ডের নিয়ম, আইসিসির দুর্নীতি দমন বিধি এবং দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত কোনো নাম প্রকাশ করা হয়নি।

তদন্ত কমিটি আগামী মাসের শেষ নাগাদ তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। বোর্ড জানায়, প্রাথমিক প্রতিবেদনের আলোকে পরবর্তী বিপিএলের আয়োজন আরও স্বচ্ছ ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

কমিটি গঠনের সময় সাবেক আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার প্রধান ছিলেন। অন্য দুই সদস্য ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী এবং সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »