রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তানের এশিয়া কাপ দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য রশিদ খানের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। স্পিননির্ভর বোলিং আক্রমণই দলটির মূল শক্তি হিসেবে দেখা যাচ্ছে। দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবির পাশাপাশি নুরু আহমেদ, মুজিব উর রহমান ও তরুণ স্পিনার এএম গাজানফর।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে টপকে এশিয়ার দ্বিতীয় সেরা দল হয়েছিল আফগানিস্তান। তবে ২০২৫ সালে এখনো একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলা হয়নি তাদের। গত ১২ মাসে আফগানদের মাঠে নামতে হয়েছে মাত্র তিনবার, সেটাও জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন হজরতউল্লাহ জাজাই ও অলরাউন্ডার জুবাইদ আকবরি। এছাড়া নানগেলিয়া খারোতিকে রাখা হয়েছে রিজার্ভে। নতুন করে ডাক পেয়েছেন ইব্রাহিম জাদরান, শরাফুদ্দিন আশরাফ ও রহস্যময় স্পিনার গাজানফর।

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

আফগানিস্তানের দল:
রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দারউইশ রসুলি, সেদিকুল্লাহ অতল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিব উর রহমান, এএম গাজানফর, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »