বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, ভেন্যু আমিরাত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগেই জানা গিয়েছিল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, এবার তার সঙ্গে যুক্ত হলো আনুষ্ঠানিক সময়সূচি।

সূচি অনুযায়ী, ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে সিরিজ। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ এবং ৬ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে লড়াই, যার প্রথম ম্যাচ ৯ অক্টোবর। বাকি দুটি ওয়ানডে ম্যাচ আয়োজন করা হবে ১১ ও ১৪ অক্টোবর। সবগুলো ম্যাচই নিরপেক্ষ ভেন্যু আমিরাতেই অনুষ্ঠিত হবে।

এই সিরিজকে সামনে রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারা আমাদের জন্য সম্মানের। এই সফর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে।”

এশিয়া কাপের পরপরই আয়োজন হতে যাওয়া এই দ্বিপক্ষীয় সিরিজকে ঘিরে বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দলই ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আশা করছেন সমর্থকরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »