আম্পয়ারের বিরুদ্ধে মুখ খোলায় শাস্তি বাড়লো হৃদয়ের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ডিপিএলে গেল শনিবার আবাহনী-মোহামেডান ম্যাচের বাড়তি উন্মাদনা দেখা গিয়েছিল দুই দলের মুখোমুখি লড়াইয়ে। এই ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে এলবিডব্লিউ আউট না দেয়াকে কেন্দ্র করে লেগ আম্পায়ার আম্পায়ার শরফুউদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় বাক-বিতণ্ডায় জড়ান।

এবাদতের বলে আরেক আম্পায়ার তানভীরের দেওয়া এক সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইবাদত হোসেনে। সেসয় মোহামেডানের ক্রিকেটারদের থামাতে এগিয়ে আসেন আইসিসির এলিট প্যানেলভূক্ত আম্পায়ার  সৈকত। ঠিক সেসময়ই কথা বলতে আসলে হৃদয়ের সাথে তার উতপ্ত বাক্য বিনিময় হয়।

ম্যাচ শেষে এ নিয়ে কথাও বলেন হৃদয়।  আর এ কারণে শাস্তির মুখেও পড়েছেন হৃদয়। আম্পয়ারের বাজে ব্যবহারের কারণে তখনই ম্যাচে ৪ ডিমেরিট পয়েন্টের কারণে ১ ম্যাচ নিষিদ্ধ হন তাওহিদ। তবে সংবাদমাধ্যমে এ নিয়ে কথা বলায় নতুন করে শাস্তি আরো বেড়েছে মোহামেডান অধিনায়কের।

বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙায় হৃদয়কে আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে। ম্যাচ শেষে আম্পায়ারকে নিয়ে মন্তব্য করায় শাস্তি বাড়ে হৃদয়য়ের। সবমিলিয়ে এখন হৃদয় দুই ম্যাচ খেলতে পারবেন না।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »