বৃষ্টির কারণে হাতাশ শান্ত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল যে কাভার দেওয়া হয়েছিল সেটি আর সরেনি। রাতের বৃষ্টি দ্বিতীয় দিন সারাবেলাতেও ঝরতে থাকে। যথা সময়ে দুই দল স্টেডিয়ামে আসলেও মাঠে থাকেনি বেশিক্ষণ। আবহাওয়া আর অবস্থা দেখে হোটেলের পথ ধরেন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা।

কানপুরে বৃষ্টির এই বাগড়াকে ‘হতাশজনক’ বলেছেন বাংলাদেশ অধিনায়ক। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে টিম হোটেলে শান্ত বলেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। তারপর বন্ধ হয়ে গেল। আজ সারাদিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »