নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কানপুর টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামতেই পারেনি ক্রিকেটাররা, মাঠে গড়ায়নি কোন বল।হোটেল রুমে বসেই দ্বিতীয় দিন পরিত্যক্ত হওয়ার ঘোষণা শুনেছে ক্রিকেটাররা।বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার।
আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। গতকাল টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম দিনে করে ৩ উইকেটে ১০৭ রান। ব্যাটিংয়ে ছিলেন মুমিনুল হক (৪০) ও মুশফিকুর রহিম (৬)।
আজ সকাল থেকে কানপুরের আকাশ ছিল মেঘলা। স্থানীয় সময় দুপুর ১২টায় টানা ভারী বর্ষণে মাঠে নামারই সুযোগ হয়নি বাংলাদেশ-ভারত দুই দলের ক্রিকেটারদের। ঘণ্টা তিনেকের বেশি সময় ড্রেসিংরুমে অলস সময় কাটিয়ে গ্রিন পার্কের স্টেডিয়াম ত্যাগ করে হোটেলে ফিরে যান ক্রিকেটাররা।
