ব্রুকের শতকে সিরিজে টিকে রইলো ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অজিদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচ হেরে সিরিজ থেকে অনেকটা ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি ইংলিশদের জন্য ছিল সিরিজ বাঁচানোর। এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৬ রানের জয় পায় ইংলিশরা।

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩০৩ রান তোলে অস্ট্রেলিয়া।৩০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৭.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫৪ রান করে ফেলে ইংল্যান্ড। এরপর শুরু হয় সেস্টার লি স্ট্রিটের আকাশ থেকে পড়তে শুরু করে ভারী বর্ষণ।অতিবৃষ্টির কারণে ম্যাচ চালু করার মতো অবস্থা ছিল না। অবশেষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির শরণাপন্ন হন আম্পায়াররা। তারা হিসেব করে দেখেন, ওই মুহূর্তে ইংল্যান্ড এগিয়ে আছে ৪৬ রানে।যার ফলে বৃষ্টি আইনে জয় তুলে নেয় ইংল্যান্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »