বিশ্বকাপে আমরা জেতার জন্যই যাব: নাহিদা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে, মিরপুরে শুরু হয়েছে মেয়েদের ২ দিনের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্প।সংযুক্ত আবর আমিরাতের সঙ্গে বর্তমানে দেশের আবহাওয়ার অনেকটা মিল থাকায়, বাংলাদেশ সুবিধা পাবে বলে মনে করছেন নাহিদা আক্তার।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদা জানান,এবারের বিশ্বকাপে সমর্থকদের ভিন্ন কিছু উপহার দিতে চান টাইগ্রেস সহ অধিনায়ক।

আগামী ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপের। আয়োজক বাংলাদেশ হলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তাজনিত ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

বাংলাদেশ থেকে আসর চলে যাওয়ায় হোম কন্ডিশনের সুবিধা পাবে না বাংলাদেশ। তবে দেশের বর্তমান আবহাওয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কিছুটা মিল থাকায় সুবিধা পাবে বাংলাদেশ; দাবী টাইগ্রেস সহ অধিনায়ক নাহিদা আক্তারের, ‘আমাদের আশা ছিল ঘরের মাঠে বিশ্বকাপ হবে, এটা আমাদের চাওয়া ছিল। সবাই চায়, আপনারাও চান। যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, চলে গেছে। এর আগে আমরা আবুধাবিতে ম্যাচ খেলেছি, জানা মতে, ওইখানকার উইকেট আমাদের মতোই হয়। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। কোন কোন জায়গায় আমাদের উন্নতি করতে হবে তা নিয়ে আমরা কাজ করছি। আমাদের দুইটা ফ্লাড লাইটের নিচে অনুশীলন হয়েছে, চেষ্টা করব সেটা কাজে লাগানোর।

নাহিদা আরও যোগ করেন:’অবশ্যই আমরা চেষ্টা করব, ম্যাচ জেতার জন্য। জেতার জন্যই যাব। এটাই আমাদের ফোকাস।

সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে নারী ক্রিকেটাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »