হাসানের ফাইফার, ভারত থামলো ৩৭৬ রানে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগের দিনের ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত।বাংলাদেশী বোলারদের তোপের মুখে ৩৭ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়ে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ থেমেছে ভারত।

দিনের শুরুটা দারুণ ভাবে করেছেন পেসার তাসকিন।আজকের দিনে একাই ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাকি একটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তাতে ইনিংসে ফাইফার (৫ উইকেট) পূর্ণের কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট ক্যারিয়ারে পাঁচ উইকেট পেয়েছিলেন টাইগার পেসার। এবার ভারতে গিয়েও ফাইফার হাসানের।

ভারতের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১১৩ রান আসেরানের  অশ্বিনের ব্যাট থেকে। এছাড়াও জাদেজা ও জেসওয়াল খেলেন যথাক্রমে ৮৬ ও ৫৬ রানের ইনিংস।

টাইগারদের হয়ে বল হাতে সর্বোচ্চ ৫ উইকেট নেন পেসার হাসান মাহমুদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »