নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিপিএল ২০২৪ এর প্রথম শতক হাঁকিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ইভিন লুইজ। সিপিএলের ৫ম ম্যাচে সেন্ট লুসিয়ার বিপক্ষে মাত্র ৫০ বলে ৯টি ছয় ৭ টি চারে ১০০ রানের ইনিংস খেলেন লুইজ। লুজের ১০০ রানের পাশাপাশি কাইল মেয়ার্স ৬২ বলে ৯২ রানের ইনিংস খেললে ৩ উইকেট হারিয়ে ২০১ রান করে সেন্ট কিটস।
২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া মাত্র ২০ রানে ৩ উইকেট হারালেও রাজাপাকসের অপরাজিত ৩৫ বলে ৬৮, টিম শেফার্টের ২৭ বলে ৬৪ ও ডেভিড বিজের ২০ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া। বিফলে যায় লুইজের ঝড়ো শতক।
এর আগে অপর ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে মাত্র ৪৩ বলে ৯৭ রান করার পথে ৯টি ছয় হাঁকিয়ে টি২০ ক্রিকেটের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ১৩৯টি ছয় হাঁকানোর রেকর্ড গড়েছেন নিকোলাস পুরান। এর আগে ২০১৫ সালে ১৩৬টি ছয় হাঁকিয়েছিলেন ক্রিস গেইল।
চলতি বছর মাত্র ৯ মাসের শুরুতেই গেইলের রেকর্ড ভেঙ্গে ফেলেন পুরান। বছরের আরো ৫ মাসে কোথায় গিয়ে থামেন পুরান, তাই এখন দেখার বিষয়।
