হাসান মাহমুদের ৫ উইকেট শিকার!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

রাওয়ালাপিন্ডিতে হাসান মাহমুদের ৫ উইকেট ও নাহিদ রানার ৪ উইকেটের সুবাদে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে পাকিস্তানের ছুড়ে দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেডলাইটের কারনে দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ৪২ রান সংগ্রহ বাংলাদেশের। জাকির ২৩ বলে ৩১ ও সাদমান ৯ রান নিয়ে ব্যাট করছেন।

রাওয়ালাপিন্ডিতে সিরিজের ২য় টেস্টের ১ম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর গতকাল ২য় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সিয়াম আইয়ুবের ৫৮, শান মাসুদের ৫৭, আগা সালমানের ৫৪ ও বাবর আজমের ৩১ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ২৭৪ রান করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দূর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন মেহেদী মিরাজ। এটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশী বোলারদের মধ্যে ২য় বোলার হিসেবে ৫ উইকেট শিকার করার রেকর্ড। এর আগে রফিক একাই ২ বার ৫ উইকেট শিকার করেছিলেন ২০০৩ সালে। মিরাজের ৫ উইকেটের পাশাপাশি তাসকিন ৩ উইকেট শিকার করেন।

পাকিস্তানকে ২৭৪ রানে থামিয়ে দিয়ে গতকাল ২ ওভারে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করার পর আজ ৩য় দিনে ব্যাট করতে নেমে খুররাম শেহজাদের বোলিং তোপে পড়ে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ৭ম উইকেটে মিরাজ ও লিটন জুটি বেঁধে দলকে এগিয়ে নেন। মিরাজ ৭৮ রান করে ফিরলেও লিটন ১৩৮ রানের ইনিংস খেলেন। ২৬২ রানে থামে বাংলাদেশের ইনিংস। খুররাম শেহজাদ ৬ উইকেট শিকার করেন।

১২ রানে এগিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে পড়ে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। সর্বোচ্চ ৪৭ রান করেন আগা সালমান। ৪৩ রান করেন মোহাম্মদ রিজোয়ান। হাসান মাহমুদ প্রথমবারের মতো ক্যারিয়ারে ৫ উইকেট শিকার করেন। নাহিদ রানা ৪ উইকেট শিকার করেন।

পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়তে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৪২ রান সংগ্রহ বাংলাদেশের। জয়ের জন্য আরো ১৪৩ রান দরকার। বৃষ্টি বাঁধা হয়ে না দাড়ালে আগামীকাল ৫ম দিনে জয়ের অপেক্ষায় বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »