লিটন-মিরাজ কাব্য শেষে হাসান মাহমুদের জোড়া আঘাত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন। এমন গুরুত্বপুর্ণ ম্যাচে রাওয়ালাপিন্ডিতে ২য় টেস্ট খেলতে নেমে গতকাল পাকিস্তানকে মাত্র ২৭৪ রানে অলআউট করে দিলেও আজ ৩য় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পড়ে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ৭ম উইকেটে জুটি বেধে বিপর্যয় সামলে শেষ পর্যন্ত বাংলাদেশকে ২৬২ রানের সংগ্রহ এনে দিয়েছেন লিটন দাস। মিরাজ ৭৮ রান করে ফিরলেও হাসান মাহমুদকে নিয়ে জুটি বেধে টেস্ট ক্যারিয়ারের ৪র্থ শতক হাঁকিয়ে শেষ পর্যন্ত ১৩৮ রানের মহাকাব্যিক ইনিংস খেলে ফিরেছেন লিটন দাস। অসাধারণ ব্যাটিং করে ৫১ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ।

এর আগে বৃষ্টির কারনে ১ম দিন ভেস্তে যাওয়ার পর গতকাল ২য় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সিয়াম আইয়ুবের ৫৮, শান মাসুদের ৫৭, আগা সালমানের ৫৪ ও বাবর আজমের ৩১ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ২৭৪ রান করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দূর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন মেহেদী মিরাজ। এটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশী বোলারদের মধ্যে ২য় বোলার হিসেবে ৫ উইকেট শিকার করার রেকর্ড। এর আগে রফিক একাই ২ বার ৫ উইকেট শিকার করেছিলেন ২০০৩ সালে। মিরাজের ৫ উইকেটের পাশাপাশি তাসকিন ৩ উইকেট শিকার করেন।

পাকিস্তানকে ২৭৪ রানে থামিয়ে দিয়ে গতকাল ২ ওভারে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করার পর আজ ৩য় দিনে ব্যাট করতে নেমে খুররাম শেহজাদের বোলিং তোপে পড়ে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ৭ম উইকেটে মিরাজ ও লিটন জুটি বেঁধে দলকে এগিয়ে নেন। মিরাজ ৭৮ রান করে ফিরলেও লিটন ১৩৮ রানের ইনিংস খেলেন। ২৬২ রানে থামে বাংলাদেশের ইনিংস। খুররাম শেহজাদ ৬ উইকেট শিকার করেন।

১২ রানে এগিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ পাকিস্তানের। হাসান মাহমুদের শিকারে পরিনত হয়ে ৩ রান করে ফেরেন আব্দুল্লাহ শফিক এবং খুররাম শেহজাদ শুণ্যে ফেরেন।

এই টেস্টের ১ম দিন বৃষ্টিতে ভেসে গেলেও দুই দলের সামনেই জয়ের সম্ভাবনা আছে। পাকিস্তানকে দ্রæত অলআউট করে দিতে পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। অপরদিকে পাকিস্তান বড় সংগ্রহ গড়লে বাংলাদেশের সামনে ড্র করার সুযোগ তৈরী হবে। শেষ পর্যন্ত পাকিস্তান তাদের চলমান ইনিংসে কত রান সংগ্রহ করতে পারে, তার উপরই ম্যাচের ফলাফল অপেক্ষা করছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »