নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে রাওয়ালাপিন্ডিতে ২য় টেস্ট খেলতে নেমে গতকাল পাকিস্তানকে মাত্র ২৭৪ রানে অলআউট করে দিলেও আজ ৩য় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পড়ে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারালেও মিরাজের ৭৮ ও লিটনের সেঞ্চুরীতে ৮ উইকেট হারিয়ে ২১৭ রান নিয়ে লড়ছে বাংলাদেশ। লিটন ১০৪ রান করে অপরাজিত আছেন।
২য় টেস্টে বৃষ্টির কারনে ১ম দিন ভেস্তে যাওয়ার পর গতকাল ২য় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সিয়াম আইয়ুবের ৫৮, শান মাসুদের ৫৭, আগা সালমানের ৫৪ ও বাবর আজমের ৩১ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ২৭৪ রান করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দূর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন মেহেদী মিরাজ। এটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশী বোলারদের মধ্যে ২য় বোলার হিসেবে ৫ উইকেট শিকার করার রেকর্ড। এর আগে রফিক একাই ২ বার ৫ উইকেট শিকার করেছিলেন ২০০৩ সালে। মিরাজের ৫ উইকেটের পাশাপাশি তাসকিন ৩ উইকেট শিকার করেন।
পাকিস্তানকে ২৭৪ রানে থামিয়ে দিয়ে গতকাল ২ ওভারে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করার পর আজ ৩য় দিনে ব্যাট করতে নেমে খুররাম শেহজাদের বোলিং তোপে পড়ে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ৭ম উইকেটে মিরাজ ও লিটন জুটি বেঁধে দলকে এগিয়ে নেন। মিরাজ ৭৮ রান করে ফিরলেও সাকিব ১০৪ রান করে ব্যাট করছেন। পাকিস্তানের হয়ে মির হামজা ২ ও খুররাম শেহজাদ ৬ উইকেট শিকার করেন। পাকিস্তান থেকে এখনো ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ।
