শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে রাওয়ালাপিন্ডিতে ২য় টেস্ট খেলতে নেমে গতকাল পাকিস্তানকে মাত্র ২৭৪ রানে অলআউট করে দিলেও আজ ৩য় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধুকছে বাংলাদেশ। এই মুহুর্তে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২৬ রান।

২য় টেস্টে বৃষ্টির কারনে ১ম দিন ভেস্তে যাওয়ার পর গতকাল ২য় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সিয়াম আইয়ুবের ৫৮, শান মাসুদের ৫৭, আগা সালমানের ৫৪ ও বাবর আজমের ৩১ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ২৭৪ রান করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দূর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন মেহেদী মিরাজ। এটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশী বোলারদের মধ্যে ২য় বোলার হিসেবে ৫ উইকেট শিকার করার রেকর্ড। এর আগে রফিক একাই ২ বার ৫ উইকেট শিকার করেছিলেন ২০০৩ সালে। মিরাজের ৫ উইকেটের পাশাপাশি তাসকিন ৩ উইকেট শিকার করেন।

পাকিস্তানকে ২৭৪ রানে থামিয়ে দিয়ে গতকাল ২ ওভারে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করার পর আজ ৩য় দিনে ব্যাট করতে নেমে খুররাম শেহজাদের বোলিং তোপে পড়ে ধুকছে বাংলাদেশ। সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মোমিনুল ২ ও মুশফিক ৩ রান করে ফিরেন।

পাকিস্তানের হয়ে মির হামজা ২ ও খুররাম শেহজাদ ৩ উইকেট শিকার করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »