মিরাজ ঘূর্ণিতে কুপোকাত পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। দলের হয়ে ৫ উইকেট শিকার করেন মেহেদী মিরাজ।

বাংলাদেশ দল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ ওভারে ১০ রান সংগ্রহ করে ১ম দিন শেষে করেছে।

এর আগে গতকাল দ্বিতীয় টেস্ট শুরু হলেও বৃষ্টির কারনে ১ম দিন ভেস্তে যাওয়ার পর আজ দ্বিতীয় দিনে টসে জিতে ফিল্ডিং নিয়ে শুরু থেকেই তাসকিন দলকে সাফল্য এনে দেন। ওপেনার আব্দুল্লাহ শফিক ৬ বলে শুন্যে ফেরেন। অপর ওপেনার সিয়াম ও অধিনায়ক মাসুদ জুটি বেঁধে দলকে এগিয়ে নেন। সিয়াম ৫৮ ও মাসু ৫৭ রান করে মিরাজের শিকার পরিণত হয়ে ফেরার পর আগা সালমান ৫৪ রানের ইনিংস খেললেও ২৭৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে মিরাজ ৫ উইকেট শিকার করেন। তাসকিন ৩, সাকিব ও নাহিদ রানা ১টি উইকেট শিকার করেন।

এই টেস্টে বাংলাদেশ দল জিতলে অথবা ড্র হলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

 

বাংলাদেশের একাদশ:
নাজমুল শান্ত, সাদমান, জাকির, মোমিনুল, মুশফিক, সাকিব, লিটন, মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ, তাসকিন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »