নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি২০ বিশ্বকাপ ২০২৪ এর সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৯৭ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে দুই পেসার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ভারতীয় ব্যাটাররা দলকে এনে দিয়েছে ১৯৬ রানের বড় সংগ্রহ।
নর্থ সাউন্ডে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তাসকিনের পরিবর্তে জাকের আলী সুযোগ পায় বাংলাদেশের একাদশে। দুই পেসার ও তিন স্পিনার নিয়ে বোলিং করতে নেমে তানজিম সাকিবের বোলিং নৈপুণ্যে ভারতের ৭৭ রানে ৩ এবং ১০৮ রানে ৪ উইকেটের পতন হলেও পান্ডিয়া ও ডুবের ব্যাটিং নৈপুণ্যে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের পাহাড় গড়ে ভারত। পান্ডিয়া ২৭ বলে ৫০, ডুবে ২৪ বলে ৩৪, কোলি ২৮ বলে ৩৭ ও রোহিত ১১ বলে ২৩ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ৩২ রানে ২ ও রিশাদ হোসাইন ৪৩ রানে ৩ উইকেট শিকার করেন। সাকিব ৩ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। মুস্তাফিজ ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশুণ্য থাকেন।
ইনিংস বিরতি শেষে ১৯৭ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে হারলেই বিদায় নেবে সেমির লড়াই থেকে।
