রোহিতকে ফিরিয়ে টি২০ বিশ্বকাপে সাকিবের ইতিহাস সৃষ্টি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত বনাম বাংলাদেশের মধ্যকার চলমান ম্যাচে রোহিত শর্মাকে ফিরিয়ে টি২০ বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান।

 

আজ টসে হেরে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতে রোহিত ও ভিরাট ব্যাট হাতে ঝড় তোললেও ১১ বলে ২৩ রানের ইনিংস খেলে সাকিবের শিকারে পরিণত হয়ে ফেরেন রোহিত। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ ভারতের। ভিরাট ১৮ বলে ২৭ ও প্যান্ট ৭ বলে ৩ রান নিয়ে ব্যাট করছেন।

 

টি২০ বিশ্বকাপে সাকিব আফ্রিদির ৩৯ উইকেটের রেকর্ড ভেঙ্গেছিলেন আগেই। এবার প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকার করলেন সাকিব। আফ্রিদি ৩৯, মালিঙ্গা ৩৮ ও হাসারাঙ্গা ৩৭ উইকেট শিকার করেন।

 

সাকিব প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকার করলেও লংকান স্পিনার উইকেট শিকারের দিক থেকে সবচেয়ে এগিয়েছে আছেন। ২০২১ সাল থেকে টি২০ বিশ্বকাপ খেলা হাসারাঙ্গা মাত্র ৩ বিশ্বকাপের ১৯ ম্যাচেই শিকার করেছেন ৩৭ উইকেট। অদূর ভবিষ্যতে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা হাসারাঙ্গার মাঝেই আছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »