২য় স্থানে উঠার লড়াইয়ে পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

আইপিএল ২০২৪ এর প্লে অফের চার দল নিশ্চিত হয়েছে গতকাল। চেন্নাইকে ২৭ রানে হারিয়ে ৪র্থ দল হিসেবে প্লে অফে উঠেছে আরসিবি। প্রথম ৮ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া আরসিবি পরবর্তীতে টানা ৬ ম্যাচ জিতে তাক লাগিয়ে দিয়েছে। আরসিবির আগেই প্লে অফ নিশ্চিত করেছে কোলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।

আজ দিনের ১ম ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হবে ১৫ পয়েণ্ট নিয়ে ৩য় স্থানে থাকা সানরাইজ হায়দ্রাবাদ। পাঞ্জাবকে আজ হারালে ১৭ পয়েন্ট নিয়ে ২য় স্থানে উঠবে হায়দ্রাবাদ। তৎপর দিনের ২য় ও গ্রæপপর্বের শেষ ম্যাচে কোলকাতার বিপক্ষে রাজস্থান হারলে সানরাইজার্স ২য় স্থানে থেকেই প্লে অফ খেলবে। আর রাজস্থান কোলকাতাকে হারিয়ে দিলে ২য় স্থানে উঠে যাবে রাজস্থান। অপরদিকে কোলকাতা হারলেও তাদের শীর্ষস্থান ইতোমধ্যেই নিশ্চিত হয়ে আছে। ৯ জয় ও পরিত্যাক্ত হওয়া ম্যাচ মিলিয়ে ১৯ পয়েন্ট কোলকাতার।

দীর্ঘ ২ মাস ধরে চলতে থাকা আইপিএলের গ্রæপপর্বের শেষ ২ ম্যাচ আজ মাঠে গড়াবে। ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত হলেও দিনের ১ম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ও ২য় ম্যাচ রাজস্থানের জন্য অতি গুরুত্বপূর্ণ। কেননা ২য় স্থানে থেকে প্লে অফ খেলতে পারলেই ফাইনালে যাওয়ার জন্য ১ম ম্যাচ হারলেও ২য় আরেকটি সুযোগ পাওয়া যাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »