চেন্নাইকে কাঁদিয়ে প্লে অফে আরসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৮ ম্যাচে মাত্র ১ জয়ে কোনঠাসা হয়ে যাওয়া আরসিবি শেষ পর্যন্ত টানা ৬ জয়ে প্লে অফ নিশ্চিত করলো, এ যেনো রূপকথার গল্প তৈরী হলো আইপিএলে। ১০ দলের আইপিএলে যেখানে ন্যুনতম ৮টি ম্যাচ জিতে প্লে অফ খেলেছে দলগুলো, সেখানে এবার ৭ জয়েই প্লে অফ খেলবে আরসিবি। গতকাল চেন্নাইকে ২৭ রানে হারিয়ে ৪র্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর।

তিন দল আগেই নিশ্চিত হয়েছিল। গতকাল ৪র্থ দল নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছিল আরসিবি বনাম চেন্নাইয়ের ম্যাচ। আগে ব্যাট করলে ১৮ রানে জয় অথবা পরে ব্যাট করলে ১১ বল হাতে রেখে জয়ের সমীকরণে প্রথমে ব্যাট করতে নেমে ভিরাট কোলীর ৪৭, প্লেসিসের ৫৪, পাতিদারের ৪১, গ্রীণের ৩৮, কার্তিকের ১২ ও ম্যাক্সওয়েলের ১৬ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে ব্যাঙ্গালুর। শার্দুল ঠাকুর ৬১ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। সানটার ২৩ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন।

চেন্নাইয়ের সামনে জয় ছাড়াও সুযোগ ছিলো প্লে অফে খেলার। ১৭ রানের ব্যবধানে হারলেও প্লে অফে খেলার সুযোগ ছিলো। এমন সমীকরণও মেলাতে পারেনি চেন্নাই। ১৯১ রানে থেমে বিদায় নিয়েছে গ্রæপ পর্ব থেকেই। রাচিন ৩৭ বলে ৬৭, রাহান্যে ২২ বলে ৩৩, জাদেজা ২২ বলে ৪২ ও ধোনী ১৩ বলে ২৫ রানের ইনিংস খেললেও তা যথেষ্ট ছিলো। শিবম ডুবে ১৫ বলে ৭ রান করে ব্যর্থ হলেই কঠিন হয়ে যায় চেন্নাইয়ের প্লে অফের পথ।

প্লেসিস ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর দুই ক্যাচ নিয়ে ম্যাচসেরা হলেও তিনি ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করে দিয়েছেন ৪২ রানের বিনিময়ে গুরুত্বপূর্ণ ২ উইকেট শিকার করা জশ দয়ালকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »