নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লাগাতর ব্যর্থতায় পয়েন্ট টেবিলের তলানিতে পৌঁছে গিয়ে প্লে অফে খেলার সম্ভাবনা একেবারই ক্ষীণ হয়ে যাওয়া আইসিবি অন্যান্য দলগুলোর ব্যর্থতার ফলে প্লে অফে উঠার শেষ লড়াইয়ে আজ চেন্নাইয়ের মুখোমুখি হবে।
দিনের একমাত্র ম্যাচে রাত ৮ ঘটিকায় মুখোমুখি হবে দুই দল।
চেন্নাই ৭ জয় এবং ভালো রানরেটে শক্ত অবস্থানে আছে। অপরদিকে ৬ জয় এবং রান রেট প্লাস হলেও পিছিয়ে আছে আরসিবি। ফলে আজ চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয় এবং রানের হিসেবে মিলাতে পারলেই চেন্নাইকে টপকে চতুর্থ দল হিসেবে প্লে অফে যাবে আরসিবি।
চেন্নাই জয় পেলে অথবা সামান্য ব্যবধানে হারলেও রানরেটে এগিয়ে থেকে চতুর্থ দল হিসেবে প্লে অফে যাবে। ফলে কিছুটা সুবিধাজনক স্থানে থেকেই মাঠে নামবে চেন্নাই।
উল্লেখ্য চেন্নাই ১৩ ম্যাচে ৭ জয় এবং রানরেট ০.৫২৮। অপরদিকে ১৩ ম্যাচে ৬ জয় এবং রানরেট ০.৩৮৭ আরসিবির।
