নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগেই বিদায় নিশ্চিত হয়েছে লখনো সুপার জায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ান্সের। নিয়ম রক্ষার ম্যাচে গতকাল মুম্বাইকে ১৮রানে হারিয়েছে লখনো সুপার জায়ান্ট।
প্রথমে ব্যাট করে পুরানের মাত্র ২৯ বলে ৭৫ ও রাহুলের ৪১ বলে ৫৫ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করেছে লখনো। পুরান মাত্র ১৯ বলে ফিফটি করে ৮ ছয় ও ৫ চারে ৭৫ রান করেন।রাহুল ৪১ বলে ৩টি করে ছয় চারে ৫৫, স্টইনিস ২২ বলে ২৮, আয়ুশ বাদনী ১০ বলে ২২ ও পান্ডে ৭ বলে ১২ রান করেন।
মুম্বাইয়ের হয়ে ৩ উইকেট শিকার করেন নুয়ান থুসারা। শচিন পুত্র অর্জুন টেন্ডলকার ২.২ ওভারে ২২ রান দিয়ে উইকেটশুণ্য থাকেন। পিজুশ চাওলা ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন।
২১৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৮৮ রান করে জয়ের ভীত গড়লেও লখনোর নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে মুম্বাইয়ের ইনিংস। ১৮ রানে জয় তুলে নেয় লখনো। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৬৮ রান করেন রোহিত। নামান ধীর ২৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন। লখনোর হয়ে নাভিন ও বিষ্ণুই ২টি করে উইকেট শিকার করেন।
২৯ বলে ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নিকোলাস পুরান। এ জয়ের ফলে ১৪ ম্যাচে ৭ জয়ে ৬ষ্ঠ স্থানে থেকে লীগ শেষ করলো লখনো। ১৪ ম্যাচে মাত্র ৪ জয়ে ১০তম স্থানে থেকে লীগ শেষ করলো মুম্বাই।
