বিপিএলে দল পেলেন মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রফ্টে নাম ছিল জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হকের। কিন্তু গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা বিধায় কেউই তাকে দলে নেয়নি। অবশেষে বিপিএলের মাঝপথে দল পেলে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সে খেলবেন মুমিনুল।

রংপুর রাইডার্সের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। ফলে আসরের বাকি ম্যাচে রাইডার্সের ডাগআউটে দেখা যাবে এই বাঁহাতি ব্যাটারকে।

মুমিনুল করে টি-টোয়েন্টি ক্যারিয়ারটাও খুব বেশি খারাপ নয়। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১১৩.২৬ স্ট্রাইকরেটে ১০৬ ইনিংস ব্যাট করে প্রায় ২৪ গড়ে রান করেছেন ২ হাজার ১৩৪। আন্তর্জাতিক ক্রিকেটে ৪ ইনিংস ব্যাট করেছেন ১২০ স্ট্রাইকরেটে।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »