খারাপ টাইমে সব কিছু খারাপ যায়: সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বিপিএলে সময়টা মোটেও ভালো যাচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না। স্টেডিয়ামে শুনতে হয়েছে ভুয়া ভূয়া দুয়োধ্বনি। সাকিব নিজেও মনে করে খারপ সময়ে সব কিছুই খারাপ যায়।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘বুঝলাম যে খারাপ টাইমে সব কিছু খারাপ যায়।’

খারাপ সময় থেকে বের হয়ে আসতে কেমন সময় লাগতে পারে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘এটা তো বলা মুশকিল। আসলে রান যত করব তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করতেছি, রিদমটাও আসবে না। কমফোর্ট জোনটাও থাকবে না এটা স্বাভাবিক।’

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »