বাংলাদেশ মাতানো বুম বুম নূর এবার চট্টগ্রাম ভাইকিংসে

নিউজ ডেস্ক »

সদ্য বাংলাদেশ মাতানো ক্রিকেটার আব্দুল নূরের নতুন ঠিকানা এবার চট্টগ্রাম ভাইকিংস। কানাডা থেকে তিন মাসের জন্য বাংলাদেশে এসেছিলেন নূর। বাংলাদেশে এসে নিয়মিত টেপ টেনিস ক্রিকেটে আগুন ঝড়ানো ব্যাটিংয়ে মাতিয়েছেন গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের নেট বল করে আবারো আলোচনায় আসেন এই ক্রিকেটার।

আব্দুল নূর

কানাডায় প্রফেশনাল ক্রিকেটের নিয়মিত মুখ এই আব্দুল নূর মাঝের দুই বছর ছিলেন কাঁধের ইনজুরিতে। ইনজুরি কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরে দেখিয়েছেন নিজের পুরনো রূপ। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি বুদ্বিদীপ্ত বোলিংয়ে নূর জন্ম দিয়েছেন হাজার হাজার ক্রিকেটভক্তের।

বাংলাদেশ থেকে কানাডা ফিরেই এবার নূর নাম লিখিয়েছেন কানাডার টরেন্টোর সুনামধন্য ক্রিকেট ক্লাব চট্টগ্রাম ভাইকিংসে। আসন্ন মৌসুমে চট্টগ্রাম ভাইকিংসের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে চট্টগ্রাম ভাইকিংস ম্যানেজমেন্ট জানায়, “বুম বুম নূর, বাংলাদেশী সম্প্রদায়ের একজন কিংবদন্তি টেপ বল ক্রিকেটার, আসন্ন মৌসুমের জন্য চট্টগ্রাম ভাইকিংসে যোগদান করেছেন। উইনিপেগ থেকে আগত বুম বুম নূর টেপ বল ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রদের একজন হিসেবে অনেক অভিজ্ঞতা এবং খ্যাতি অর্জন করেছেন।”

বুম বুম নূরের আগমনের খবরটি ক্রিকেট ভক্তদের মধ্যে পৌঁছালে ভক্তরা অধীর আগ্রহে তার অপেক্ষায় আছেন। চট্টগ্রাম ভাইকিংস টোরেন্টোতে তাদের নতুন সংযোজনের সাথে, ভাইকিংরা আরও গৌরব অর্জনের জন্য তাদের দৃষ্টিভঙ্গি স্থাপন করেছে, তারা ইতিমধ্যেই আটটি চ্যাম্পিয়নশিপ জিতেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »