নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপিএল চলাকালীন ব্যক্তিগত কাজে দুবাই যান বরিশালের পাকিস্তানি অললাউন্ডার শোয়েব মালিক। কিন্তু সেখানে যাওয়ার পর শোয়েব জানিয়ে দেন তিনি আর বিপিএল খেলতে আসেছেন না। এতে করে সন্দেহ জাগে এবারের বিপিএলে এক ওভারে তিনটি নো বল দেয়ায় স্পট ফিক্সিং করেছেন তিনি যে কারণে বিপিএল ছেড়েছেন তিনি।
বিপিএলে ঢাকা পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি নো বল করেন শোয়েব মালিক। সচরাচর স্পিনার এক ওভারে তিনটি নো করার কথা নয়। যার কারণে সন্দেহ জাগে স্পট ফিক্সিং করছেন শোয়েব। তবে শোয়েবের দল ফরচুন বরিশাল আনুষ্ঠানিত বিবৃতি দিয়ে জানিয়েছে এগুলো সব গুজব। শুক্রবার (২৬ জানুয়ারি) বিবৃতি দেয় ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
মিজানুর বলেন, ‘আসসালামুআলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি ফরচুন বরিশালের সকল দর্শকদেরকে এবং সমর্থকদেরকে। শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (শোয়েব মালিককে নিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।’
নিউজকিক্রেট২৪/আরএ
