নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বুধবার (০৬ ডিসেম্বর) থেকে শুরু ঢাকা টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথমবার কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সিরিজ জিততে কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভাবনায় সেরাটা দেয়ার বিকল্প নেই। অন্যদিকে সিরিজ বাঁচাতে ঢাকা টেস্টে জিততে মরিয়া নিউজিল্যান্ড। মিরপুরে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচ।
একটা জয় পাল্টে দিয়েছে দলের আবহ। সিলেট টেস্ট জয় পেছনে ফেলেছে নানা সমালোচনা কিংবা বিশ্বকাপ ব্যর্থতা। নতুন করে স্বপ্ন দেখতে বাধ্য করেছেন নাজমুল শান্ত, তাইজুল, মেহেদী মিরাজরা।
বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের অবশ্য সেদিকে ঘা বাসাতে চান না। বাস্তবতা মেনে সেরা ক্রিকেট খেলতে বদ্ধপরিকর লঙ্কান মাস্টার মাইন্ড। স্বপ্ন দেখছেন তরুন ক্রিকেটারদের নিয়ে। যার বড় একটা অংশ জুড়ে আছেন নাজমুল শান্তর অধিনায়কত্ব।
আজ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ম্যাচের আগে সংবাদসম্মেলনে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন ‘দেখুন, নিউজিল্যান্ড সবসময় কঠিন প্রতিপক্ষ। তাই আমাদের সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই। শান্তর অধিনায়কত্ব অসাধারণ। কৌশলগত দিক থেকে সে একদম ঠিক জায়গায় আছল খেলায় সে বেশিরভাগ সময় এগিয়ে থাকে।’
জিতলে তো বটেই, সিরিজ জয়ের জন্য ঢাকা টেস্ট ড্র করলেও চলবে বাংলাদেশের। তবে খেলা মিরপুরে বলেই এমন ভাবনার সুযোগ নেই। যেখানে ২০১৫ সালের পর কোন ম্যাচ ড্র হয়নি। টানা ১২ ম্যাচে ফল এসেছে। তাই মিরপুরের রহস্যময় পিচ নিয়ে দ্বিধায় আছে স্বাগতিক দলও।
বাংলাদেশের হেড কোচ বলেন, ‘এই টেস্ট মিরপুরে, যেখানে মাঝে মাঝে আপনি কয়েকটা সেশন খেলার আগপর্যন্ত পিচ সম্পর্কে বুঝতে পারবেন না। কারণ এখানে অনেক বেশি খেলা হয়। আমার মনে হয় না বিশ্বের আর কোনো ক্রিকেট পিচে এত খেলা হয়। তবে আমরা তেমন একটা পরিবর্তনের কথা এ মুহূর্তে ভাবছি না।’
কন্ডিশন বা পিচ যেমনই হোক, পছন্দ অনুযায়ী একাদশ সাজানোর বিলাসিতা দেখানোর সামর্থ্য বাংলাদেশের আছে। আপাতত এটাই হাথুরুর স্বস্তির কারণ। যদিও একাদশে পরিবর্তনের প্রশ্নে প্রধান কোচ রেখে দিলেন ধোঁয়াশা। অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন স্পিনার নাঈম হাসান। তবে সেটা গুরুতর নয়।
হাথুরুসিংহে বলেন, ‘আপনি নিশ্চয়ই কন্ডিশন দেখে কম্বিনেশন সাজাবেন। প্রতিপক্ষ কী করছে আপনার সীমাবদ্ধতা কোথায় এসব টেকটিক্যাল। আমরা এখন যেভাবে ইচ্ছা সেভাবে কম্বিনেশন সাজাতে পারি, এটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া।’
বাংলাদেশের ঐচ্ছিক হলেও ম্যাচের আগের দিন পুরোদমে অনুশীলন করেছে নিউজিল্যান্ড। সফরকারীদের সিরিজে ফেরার তারণা এতোটা যে বিকেলের সকালে সেরেছে। অনুশীলনেও হাসোজ্জল কেন উইলিয়ামসন টিম সাউদিরা। একাদশে পরিবর্তন আভাস, ফেরার অপেক্ষায় রাচিন রভিনদ্র ও মিচেল স্যান্টনার। কিউই অধিনায়ক টিম সাউদি বলেন, ‘মিরপুরের উইকেট স্পিন সহায়ক। এখানে পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। সিরিজে ফিরতে আমরা সবকিছুই করতে চাই।’
মিরপুর এর আগে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশের আসার পালে হাওয়া দুবারই ড্র হয়েছে ম্যাচ।
নিউজক্রিকেট২৪/আরএ
