নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে ভরাডুবির কারণ খুঁজতে বিসিবির গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। তদন্ত কমিটি ব্যাখ্যা চাইতে প্রধান নির্বাচককে ডেকেছেন।
রোববার বিকেলে রাজধানীর গুলশানে বৈঠকটি হয়। বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ, বিসিবি পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। প্রধান নির্বাচক নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশান সুমনের সঙ্গে বৈঠক করেন তদন্ত কমিটি।
এরপর তদন্ত সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। পর্যায়ক্রমে প্রধান কোচ, অধিনায়ক এবং টিম ডিরেক্টরের সঙ্গেও বৈঠকে বসবে তদন্ত কমিটি। প্রত্যেকের কাছেই বিশ্বকাপের ভরাডুবির কারণ জানতে চাওয়া হবে।
নিউজিক্রিকেট২৪/আরএ
