বোন হারালেন আফ্রিদি –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বেশ কিছুদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন শহীদ আফ্রিদির বড় বোন। বোনকে দেখতে নিজের ভ্রমণ পরিকল্পনা বাতিলও করেন আফ্রিদি। তবে শেষ পর্যন্ত বোন ফিরে গেছেন না ফেরার দেশে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

টুইটারে নিজের প্রোফাইলে করা পোস্টে আফ্রিদি লিখেছেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর অধীন এবং তার কাছেই আমাদের প্রত্যাবর্তন। ভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি, আমাদের প্রিয় বোন ইন্তেকাল করেছেন এবং তার নামাজে জানাজা বাদ যোহর খায়াবান-ই-গালিব ২৬ নং রোডের জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »