টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে বিশ্বকাপে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা ভাঙার লক্ষ্যে টসে হেরে আগে ব্যাট করবে পাকিস্তান।পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বললেন, টস জিতলে তিনিও বল বেছে নিতেন।

ইশান কিষানের জায়গায় ভারতের দলে ফিরেছেন শুবমান গিল। ডেঙ্গুর কারণে প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারেননি। পাকিস্তান অপরিবর্তিত দল নিয়ে নামছে।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়র, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, হারিস রউফ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »