শুরু থেকেই ধুঁকতে থাকা বাংলাদেশের সংগ্রহ ২৪৫

নিউজ ডেস্ক »

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ৩য় ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান করেছে। শুরু থেকেই একের পর উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের চাপ সামাল দেন মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসান।

টস হেরে ব্যাট করতে নেমে আজ আবারো ব্যর্থ টাইগারদের ওপেনিং জুটি। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন লিটন। ৩ নম্বরে ব্যাট করতে নামা মেহেদি মিরাজ আর আরেক ওপেনার তানজিদ হাসান তামিম মিলে গড়েন ৪০ রানের পার্টনারশিপ। দলীয় ৪০ রানে ১৬ রান তানজিদও ক্যাচ তুলে দিয়ে আউট হন। গত ম্যাচের পর এ ম্যাচের ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাজমুল শান্ত।

 

৫৬ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসান। শুরুর ধাক্কা সামাল দিয়ে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন এ দুই ব্যাটার। কিন্তু বড় রানের স্বপ্ন দেখানো সাকিব নিজের উইকেট বিলিয়ে দিয়ে ফিরলে তার এক ওভার পরেই ব্যক্তিগত ৬৬ রান করে আউট হন মুশফিক।

শেষের দিকে নির্ধারিত ৫০ ওভার খেলতে পারা নিয়েই দেখা দেয় সংশয়। তাসকিন, শরীফুল ও মুস্তাফিজকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের অপরাজিত ৪১ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ২৪৫/৯ (মুশফিক ৬৬, মাহমুদউল্লাহ ৪১*, সাকিব ৪০)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »