নিউজ ডেস্ক »
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে কিউইরা।
চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন একাদশে। রিয়াদের ফেরার দিনে বাদ পড়লেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহেদী হাসান।
অন্যদিকে নিউজিল্যান্ড একাদশেও এসেছে একটি পরিবর্তন। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে এ ম্যাচের একাদশে ফিরেছেন। একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার উইল ইয়ং।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু হলেও এরপরের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের স্বাদ পেতে হয়েছে সাকিব আল হাসানের দলের। নিউজিল্যান্ড নিজেদের প্রথম দুটো ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারায় কিউইরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশঃ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
