বেরঙিন অভিষেক স্বর্ণার ছুটতে হলো হাসপাতালে

ক্রীড়া প্রতিবেদক »

চলতি বছরে অনূর্ধ্ব ১৯ দলে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় আসেন স্বর্ণা আক্তার। আজ ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক ক্যাপ পরেন স্বর্ণা তবে অভিষেকটা সুখকর হলোনা এই অলরাউন্ডারের৷

বৃষ্টি বিঘ্নিত দিনে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৪ ওভার ব্যাটিং করার সুযোগ ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে ৪৩ ওভারেই নবম উইকেটের পতন ঘটলে একে একে মাঠ ছাড়েন সবাই৷ তখনই জানা যায় স্বর্না অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে তাকে৷ ভারতের বিপক্ষে চলতি ম্যাচে বোলিংয়েও পাওয়া যাবেনা স্বর্নাকে।

নারী ক্রিকেট দলের একটি সূত্র জানিয়েছেন, ব্যাটিংয়ে নামার জন্য প্রস্তুত ছিলেন এই অলরাউন্ডার। কিন্তু হঠাৎ করেই
এপেন্ডিসাইটিসের ব্যাথা বেড়ে যাওয়াতে আর সম্ভব হয়নি৷ দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত হওয়া টি – টোয়েন্টি সিরিজে পাঁচ – ছয় নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে স্বর্ণাকে৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »