শরিফুলের ওপর আমার আত্মবিশ্বাস ছিল- হৃদয়

ক্রীড়া প্রতিবেদক »

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি- টোয়েন্টিতে বাংলাদেশ যেন ফিরিয়ে এনেছিলো ২০১৬ সালের সেই দুঃসহ স্মৃতি। স্বাগতিক ভারতের কাছে ১ রানে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার আফগানদের বিপক্ষে এমনই এক সমীকরণের সামনে পড়েছিল বাংলাদেশ। শেষ ওভারে জয়ের প্রয়োজনে দরকার ছিল ৬ রান হাতে পাঁচ উইকেট।

মেহেদী হাসান মিরাজ ওভারের প্রথম বলেই দারুণ এক চার মেরে সমীকরণ নামিয়ে আনেন ৫ বলে ২ রান৷ তারপরই বাঁধে বিপত্তি। করিম জানাতের বলে মিড উইকেটে করিম জানাতের বলে ক্যাচ তুলে দেন মিরাজ পরের দুই বলে তাসকিন ও নাসুমকে ফিরিয়ে হ্যাট্রিক তুলে নেন করিম জানাত। তখনই পরাজয়ের শঙ্কা ভীড় করে।

পঞ্চম বলে নতুন ব্যাটার শরিফুল ইসলাম সুইপার কাভার দিয়ে দারুণ এক চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দুই উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে তাওহীদ হৃদয় বলেন, শরিফুলকে বলেছিলাম ব্যাটে না লাগলেও দৌড়াবি৷

বয়সভিত্তিক দল থেকেই একই সঙ্গে খেলে এসেছেন শরিফুল ও হৃদয়। তাই দুজন একে অপরকে বেশ ভালোই চেনেন৷ নিজেদের ভিতর জানাশোনাটাও বেশ ভালো। ম্যাচ শেষে হৃদয় সংবাদ সম্মেলনে বলেন, ” শরিফুলের ওপর আমার আত্মবিশ্বাস ছিল। আমি ওর সামর্থ্য সম্পর্কে জানি। আমার সাথেই সে অনুর্ধ – ১৯ খেলে এসেছে। সে বড় বড় ছয় মারতে পারে৷ তাই তার ওপর আমার আত্মবিশ্বাস ছিল”।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »