নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছরের শেষে ক্যারিবিয়ান সফরে যাবে ইংল্যান্ড। সফরের ৩ ম্যাচের ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি।
৩ ও ৬ ডিসেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে। ৯ ডিসেম্বর বারবাডোসের কেনসিংটন ওভালে হবে ৩য় ওয়ানডে। ১২ ডিসেম্বর একই মাঠে হবে প্রথম টি-টোয়েন্টি।
গ্রেনাডায় ১৪ ও ১৬ ডিসেম্বর হবে ২য় ও ৩য় টি-টোয়েন্টি। শেষ দুই ম্যাচ হবে ১৯ ও ২১ ডিসেম্বর ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে।
এস.আর/নিউজক্রিকেট২৪
