নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও লক্ষ্নৌ সুপার জায়ান্টসের ম্যাচ শেষে মাঠের মধ্যেই তর্কে জড়ান বিরাট কোহলি-গৌতম গম্ভীর। আচরণবিধি ভঙ্গের এ ঘটনায় দুজনকেই ম্যাচ ফির পুরো একশ শতাংশ জরিমানা করা হয়।কোহলির জরিমানার অর্থমূল্য ১.০৭ কোটি ভারতীয় রূপি। গম্ভীর কোচিং স্টাফে থাকার কারণে তার জরিমানা শতভাগ হলেও পরিমাণ কোহলির চার ভাগের প্রায় এক ভাগ। গম্ভীরের জরিমানার অর্থমূল্য আসে ২৫ লাখ রূপি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও লক্ষ্নৌ সুপার জায়ান্টসের ম্যাচেই কোহলির সঙ্গে আরেক ঘটনায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় লক্ষ্নৌর আফগান পেসার নাভিন-উল-হককে।
এই আফগান পেসার লেভেল-১ এর অপরাধ করায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। মূলত আইপিএল কোড অব কন্ডাক্টের লেভেল-২ এর অপরাধ করায় এই শাস্তি পেলেন কোহলি এবং গম্ভীর।
উত্তেজনাময় খেলা শেষ হওয়ার পরেই শুরু হলো আরেক খেলা। কথার লড়াইয়ে জড়িয়ে গেলেন গৌতম গম্ভির ও বিরাট কোহলি। এক পর্যায়ে একদম মুখোমুখি হয়ে গেলেন দুজন। তাদেরকে আটকানোর চেষ্টা করেও পারছিলেন না সতীর্থরা। অবেশেষে দুইজনকে আলাদা করা গেলেও রচনা হয়ে গেল দৃষ্টিকটূ এক অধ্যায়ের।
লক্ষ্নৌতে এই ম্যাচে স্রেফ ১২৬ রানের পুঁজি নিয়েও ১৮ রানের দারুণ জয় পেয়েছে বেঙ্গালোর।
