নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে আজ প্রথমবারের মত কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামছেন লিটন কুমার দাস। দিল্লির বিপক্ষে ম্যাচে টস হেরে আগে ব্যাট করবে লিটনরা। তবে দিল্লির একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান।
দলের সাথে আরো আগে যোগ দিলেও আজই প্রথমবারের মত কেকেআরের জার্সিতে আইপিএল মাতাবেন লিটন। আর লিটনের ওপেনিং পার্টনার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন ইংলিশ ব্যাটার জেসন রয়। আগের ম্যাচের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ একাদশ থেকে বাদ পড়েছেন।
আজ কেকেআর একাদশে মোট চারটি পরিবর্তন এসেছে। বিদেশিদের মধ্যে রহমানউল্লাহ গুরবাজ ও লুকি ফার্গুসন একাদশ থেকে বাদ পড়েছেন। এ দুজনের জায়গায়ই সুযোগ মিলেছে লিটন ও রয়ের।
অন্যদিকে আগের ম্যাচে বাজে বল করা মুস্তাফিজ আজ বাদ পড়েছেন দিল্লির একাদশ থেকে।
