নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে আজও অভিষেক হয়নি বাংলাদেশি ব্যাটার লিটন দাসের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেকেআরের একাদশে জায়গা হয়নি লিটনের।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। টস হেরে আগে ব্যাট করবে নীতিশ রানার দল। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলছে কলকাতা। ৪ ম্যাচ খেলে নাইটদের জয় দুটি ম্যাচে, আর বাকি দুটি ম্যাচে তাদের হারতে হয়েছে।
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল যাত্রাটাও এবার ভালো হয়নি। প্রথম দুটো ম্যাচেই হেরেছে রোহিত শর্মার দল। তবে তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ের মুখ দেখে মুম্বাই। আর নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামছে তারা।
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আজ অভিষেক হচ্ছে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। প্রথমবারের মত মুম্বাইয়ের জার্সিতে মাঠে নামছেন তিনি।
