দুর্জয় দাশ গুপ্ত »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রারাবাদ। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনে টস জিতে আগে বল করবে নাইটরা। বাংলাদেশি তারকা ক্রিকেটার লিটন দাসকে ছাড়াই মাঠে নামছে তারা। কলকাতার জার্সিতে লিটনের অভিষেক হচ্ছে না আজ।
সানরাইজার্সের বিপক্ষে গত ম্যাচের একই একাদশ নিয়ে মাঠে নামছে কেকেআর। কলকাতার ক্যাম্পে যোগ দিয়ে দু’দিন দলের সাথে অনুশীলন করলেও আজ একাদশে সুযোগ মিলে নি লিটনের।
অন্যদিকে সানরাইজার্স তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ব্যাটার অভিষেক শর্মা।
তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে লিটনের কলকাতা। আর তিন ম্যাচ খেলে সানরাইজার্সের জয় একটিতে। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল দিল্লির ঠিক উপরে।
আজকের ম্যাচটা দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। দু’দলই চাইবে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের উপরের দিকে জায়গা নিতে। বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনটা খারাপ হওয়ারই কথা। অনেকেই আশা করেছিলেন হয়তো পহেলা বৈশাখের দিনে কেকেআরের জার্সিতে ইডেন মাতাবেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার লিটন। কিন্তু সেটা শেষ পর্যন্ত স্বপ্নই থেকে গেলো।
