দিল্লির একাদশে মুস্তাফিজ, আগে ব্যাট করবে ওয়ার্নাররা

দুর্জয় দাশ গুপ্ত »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির একাদশে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করবে ক্যাপিটালসরা।

আইপিএলের এবারের আসরে এখনো মাঠে নামা হয়নি মুস্তাফিজের। আজই প্রথমবারের মত দিল্লির জার্সি গায়ে মাঠে নামছেন ফিজ। এর আগে আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার সাথে সাথেই অনেকটা তাড়াহুড়ো করে ভাড়া করা বিমানে মুস্তাফিজকে উড়িয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু ক্যাপিটালসের প্রথম তিন ম্যাচেই উপেক্ষিত ছিলেন তিনি। জায়গা হয়নি একাদশে। অবশেষে দিল্লির ঘরের মাঠ অরুণ জেঠলি স্টেডিয়ামে মুস্তাফিজকে নিয়ে মাঠে নামছে দিল্লি।

নিজের পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছেন ফিজ। আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর জায়গায় একাদশে জায়গা মিলেছে ফিজের। এছাড়া খলিল আহমেদ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় তার জায়গায় ইয়াশ ধুলকে খেলাচ্ছে দিল্লি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »