নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি পাকিস্তান। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়া মোটামুটি নতুন এক দলকে নিয়ে আফগানদের বিপক্ষে লড়াই করতে সিরিজের ২য় টি-টোয়েন্টির জন্য একাদশ একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৯২ রানে আটকে দিয়ে ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগান।
বাংলাদেশ সময় রাত ১০ টায় ২য় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। এর আগেভাগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
প্রথম ম্যাচের একাদশ থেকে এসেছে একটি বদল। পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের বদলে একাদশে সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।
আফগানিস্তানের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে পাকিস্তানের স্কোয়াড: সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আব্দুল্লাহ শফিক, তায়েব তাহির, শাদাব খান (অধিনায়ক), আজম খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, নাসিম শাহ, জামান খান ও ইহসানউল্লাহ।
এস.আর/নিউজক্রিকেট২৪
