নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্য হান্ড্রেডের এবারের আসরের ড্রাফট বৃহস্পতিবার হয়েছে। যেখানে ৩০ পুরুষ ক্রিকেটারকে দলে নিয়েছে ৮ টি দল। যেখান থেকে পছন্দ মতো ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারের আসের বাংলাদেশের কোন ক্রিকেটার দল পান নাই।
ওয়েলস ফায়ার ২০২২ মৌসুম কাটিয়েছিল কোন জয় ছাড়া। এবারে তারা ড্রাফটে শুরুতেই টম অ্যাবেলকে নেয়। আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করে টিম ডেভিড যান সাউদার্ন ব্রেভে। ইংল্যান্ডের ডেভিড উইলিকে ছাড়াও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফকে নিয়েছে তারা।
এছাড়া সাকিব আল হাসান, বাবর আজম, কাইরন পোলার্ড, ট্রেন্ট বোল্টরা অবিক্রিত রয়েছেন।
ভাইটালিটি ব্লাস্টের গ্রুপ পর্ব শেষ হবার পর প্রতিটি দল আরও ২ টি করে ক্রিকেটার ওয়াইল্ড কার্ড হিসাবে নিতে পারবেন। এছাড়া ১ আগস্ট দ্য হান্ড্রেড শুরু হবার আগে রিপ্লেসমেন্ট ক্রিকেটারও নিতে পারবেন তারা।
ড্রাফট শেষে দ্য হান্ড্রেডের ৮ দলের চূড়ান্ত স্কোয়াড:
ওয়েলশ ফায়ার-
রিটেইন্ড- জনি বেয়ারস্টো, জো ক্লার্ক, ওলি পোপ, ডেভিড পেইন, জ্যাক বল, জর্জ স্ক্রিমশ
ড্রাফট পিক- টম অ্যাবেল, ডেভিড উইলি, শাহীন শাহ আফ্রিদি, গ্লেন ফিলিপস, হারিস রউফ, রুলফ ভ্যান ডার মারওয়ে, স্টেভি এস্কিনাজি, ড্যান ডাউথওয়েট
সাউদার্ন ব্রেভ-
রিটেইন্ড- জফরা আর্চার, জেমস ভিন্স, ক্রিস জর্ডান, তাইমাল মিলস, রেহান আহমেদ, ক্রেইগ ওভারটন, ফিন অ্যালেন, জর্জ গার্টন, জেমস ফুলার, অ্যালেক্স ডেভিস, জো ওয়েলদারলি
ড্রাফট পিক- লিউস ডু প্লয়, টিম ডেভিড, ডেভন কনওয়ে
নর্দার্ন সুপারচার্জার্স-
রিটেইন্ড- বেন স্টোকস, আদিল রশিদ, হ্যারি ব্রুক, অ্যাডাম লিথ, অ্যাডাম হোস, ব্রাইডন চার্স, ম্যাথু পটস, ডেভিড ভিসা, ওয়েইন পারনেল, ক্যালাম পার্কিনসন
ড্রাফট পিক- রিস টপলি, টম ব্যান্টন, মাইকেল ব্রেসওয়েল, ব্যাস ডি লিড
ওভাল ইনভিন্সিবলস-
রিটেইন্ড- স্যাম কারেন, সুনীল নারাইন, উইল জ্যাকস, জেসন রয়, টম কারেন, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, জর্ডান কক্স, গাস আটকিনসন, ড্যানি ব্রিগস, নাথান সটার
ড্রাফট পিক- হেনরিখ ক্লাসেন, রস হুইটলি, ইহসানউল্লাহ।
বার্মিংহাম ফিনিক্স-
রিটেইন্ড- ক্রিস ওকস, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, শাদাব খান, অ্যাডাম মিলনে, বেনি হাওয়েল, উইল স্মিড, কেন রিচার্ডসন, টম হেলম, ক্রিস বেঞ্জামিন, ড্যান মোসলে
ড্রাফট পিক- বেন ডাকেট, জেমি স্মিথ, মাইলস হ্যামন্ড
লন্ডন স্পিরিট-
রিটেইন্ড- মার্ক উড, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান এলিস, লিয়াম ডসন, ড্যান লরেন্স, জ্যাক ক্রাউলি, জর্ডান থম্পসন, মাসন ক্রেন, অ্যাডাম রসিংটন, ক্রিস উড, রবি বোপারা
ড্রাফট পিক- মিচেল মার্শ, ওলি স্টোন, মাইকেল পেপার
ম্যানচেস্টার অরিজিনালস-
রিটেইন্ড- জস বাটলার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফিল সল্ট, জেমি ওভারটন, টম হার্টলি, রিচার্ড গ্লেসন, পল ওয়াল্টার, জশ লিটল, ওয়েইন ম্যাডসেন, টম ল্যামনবি, মিচেল স্টানলি
ড্রাফট পিক- লরি ইভান্স, অ্যাশটন টার্নার, জশ টাং
ট্রেন্ট রকেটস-
রিটেইন্ড- জো রুট, রাশিদ খান, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, লুইস গ্রেগরি, লুক উড, কলিন মুনরো, স্যাক কুক, ড্যানিয়েল সামস, সামিত প্যাটেল, ম্যাট কার্টার
ড্রাফট পিক- টম কোহলার ক্যাডমোর, স্যাম হেইন, ব্র্যাড হুইল।
এস.আর/নিউজক্রিকেট২৪
