নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দলে নতুন করে ডাক পেয়েছেন রিশাদ হোসেন ও জাকের আলি অনিক।
আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তৃতীয় ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। নতুন করে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে বাদ দেওয়া হয়েছে।
এছাড়া সবশেষ ইংল্যান্ড সিরিজের দলে থাকা তানভীর ইসলাম এবং রেজাউর রহমান রাজাও শেষ টি-টোয়েন্টির দল থেকে পড়েছেন।
টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।
এস.আর/নিউজক্রিকেট২৪
