নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে প্রথমে ১১৭ রানে অলআউট করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতীয়দের করা ১১৭ রান তাড়া করতে নেমে মাত্র ১১ ওভার খেলেছে অজিরা। দুই অজি ওপেনার ট্রাভিস হেড এবং মিশেল মার্শ টি-টোয়েন্টি স্টাইলে খেলে অস্ট্রেলিয়াকে ঝড়ো গতিতে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৩০ বলে ৫১ রানে ট্রাভিস হেড এবং ৩৬ বলে ৬৬ রানে মিচেল মার্শ অপরাজিত থেকে অজিদের এক দারুণ জয় এনে দেয়।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপে পড়ে ২৬ ওভার ব্যাটিং করে কেবল ১১৭ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল।
বিরাট কোহলি সর্বোচ্চ ৩১ রান করেন, অক্ষর প্যাটেল ২৯ রানে অপরাজিত থাকেন। অজি পেসার মিচেল স্টার্ক একাই নেন ৫ উইকেট। শিন অ্যাবট নিয়েছেন ৩ উইকেট এবং নাথান এলিস শিকার করেছেন ২ উইকেট।
এস.আর/নিউজক্রিকেট২৪
