অভিষেকই যেসব ক্রিকেটার ম্যাচ সেরা হয়েছেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের ইতিহাসে ওয়ানডে ম্যাচে যা সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড। এই রেকর্ড গড়ার পথে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়।

অভিষেকই ম্যাচ সেরা হয়েছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই ম্যান অফ দ্য ম্যাচের স্বীকৃতি পেয়েছেন তিনি। নিজের অভিষেক ম্যাচে ৮৫ বলে ৮ চার ও ২ ছক্কার মারে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন খেলেছেন হৃদয়। ওয়ানডে অভিষেকে কোনও বাংলাদেশির পক্ষে এটি সর্বোচ্চ রানের ইনিংস। নাসিরকে পিছনে ফেলে ওয়ানডে অভিষেকে দেশের হয়ে সর্বোচ্চ রান করা ক্রিকেটার এখন তাওহিদ।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪ জন ক্রিকেটার ওয়ানডে অভিষেকেই ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন। হৃদয় ছাড়া বাকিরা হলেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

তাওহিদ হৃদয়ের ব্যাটও হাসছে অনেকদিন ধরে। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে শুরু, এরপর জাতীয় দলের টি-টোয়েন্টি জার্সিটা গায়ে উঠেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। মাঝে শেখ জামালের হয়ে ডিপিএলে একটি ম্যাচ খেলতে নেমেছিলেন, সেখানেও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »